Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস

    June 30, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 1 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»রাজনীতি»ছাত্রদল নেতা বহিষ্কার

    ছাত্রদল নেতা বহিষ্কার

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMarch 23, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ফরিদপুর জেলা ছাত্রদলের কোতোয়ালি থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সিকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত বহিষ্কার করা হয়। একই সঙ্গে জানানো হয়েছে, এ সিদ্ধান্ত বহিষ্কারের দিন থেকেই কার্যকর বলে গণ্য হবে।

    প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোহেল মুন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেলে জেলা ছাত্রদল কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারের পর থেকে সোহেল মুন্সির কোনো বক্তব্য, কার্যক্রম কিংবা সংগঠনের পরিচয় ব্যবহার সংক্রান্ত দায়ভার ফরিদপুর জেলা ছাত্রদল বহন করবে না। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়। কেউ যদি সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা অমান্য করে, তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

    তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় আমরা সবসময় আপসহীন। যারা সংগঠনের নিয়মনীতি মেনে চলবে না, তাদের জন্য ছাত্রদলে কোনো স্থান নেই। ফরিদপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শেখ এনামুল করিম (রেজা) স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

      Related Posts

      সরকার মৌলিক পরিবর্তনের সকল দাবিকে অগ্রাহ্য করছে: জামায়াতে আমির

      June 26, 2026

      কটাক্ষের জবাবে হাসনাত আবদুল্লাহর সংসদে পদত্যাগের চ্যালেঞ্জ

      June 26, 2026

      বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

      June 18, 2026
      সর্বশেষ
      সর্বশেষ

      সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

      নিজস্ব প্রতিবেদকJune 30, 2026

      সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের…

      পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

      June 3, 2026

      ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’

      May 10, 2026

      ফুলছড়িতে তরুণদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

      May 7, 2026

      সম্পাদক: মো: রিদুয়ানুল হক
      ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
      নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

      ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

      ইমেইল : arthodiganto@gmail.com
      যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

      Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
      • About Us
      • Terms of Use
      • Privacy Policy
      • Disclaimer
      • Sitemap
      • Contact Us
      © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

      Type above and press Enter to search. Press Esc to cancel.