বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা-এর অধীনে ফুলছড়ি উপজেলার কালিরবাজারে অবস্থিত মিনহাজ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের আয়োজনে ছয় মাস মেয়াদি কম্পিউটার ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী শেষে কোর্স সম্পন্ন করা ৩১ জন শিক্ষার্থীর হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়। তারা গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শনিবার অনুষ্ঠিতব্য বোর্ড পরীক্ষায় অংশ নেবেন।
শুক্রবার বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, মিনহাজ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল মমিন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, মোনায়েম হোসেন মীম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে টিকে থাকতে হলে কারিগরি জ্ঞানের কোনো বিকল্প নেই। সরকারি প্রচেষ্টার পাশাপাশি মিনহাজ কম্পিউটার ট্রেনিং সেন্টারের মতো বেসরকারি উদ্যোগগুলো গ্রামীণ পর্যায়ে দক্ষ জনশক্তি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের কেবল কর্মসংস্থানের সুযোগই করে দেয় না, বরং তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
