আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান। বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করে তাকে জিএমপিতে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
